২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ স্থান ধরে রাখলো ম্যান সিটি

জয়ের মানসিকতা ও কুশলী ফুটবল উপহার দিয়ে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। সেই সঙ্গে ধরে রেখেছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ স্থান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 06:45 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়ের মানসিকতা ও কুশলী ফুটবল উপহার দিয়ে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। সেই সঙ্গে ধরে রেখেছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ স্থান। এর আগের খেলায় নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে হারানোয় শীর্ষ স্থান ধরে রাখার জন্য ম্যান সিটির সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে শীর্ষ স্থানে আছে দলটি। খেলার ৫৩ মিনিটে জয়সূচক গোলটি করেন ম্যান সিটির ডেভিড সিলভা। সেই সঙ্গে গোলরক্ষক জো হার্টকে একাধিকবার অবতীর্ণ হতে হয় কঠিন পরীক্ষায়। শেষ পর্যন্ত অবশ্য সব পরীক্ষায় পাশ করেন তিনি। ফলে ম্যান ইউ’র সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান ধরে রাখা সম্ভব হয় ম্যান সিটির। ১৬ খেলায় দলটির পয়েন্ট ৪১। খেলা শেষে হার্ট বলেন, “আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখেছি। তাই আমরা জানতান জয় আদায় করে নেয়াই হবে আমাদের কাজ।” ম্যান ইউ’র পক্ষে গোল দু’টো করেন ওয়েন রুনি ও মাইকেল ক্যারিক। এদিকে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠেছে টটেনহ্যাম হটস্পার। রোববার রাতের অপর খেলায় লিভারপুল ২-০ গোলে জেতে অ্যাস্টন ভিলার বিপক্ষে। টটেনহ্যামের পয়েন্ট ১৫ খেলায় ৩৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২০১ ঘ.