২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে নিজের দলকে দেখে সন্তুষ্ট মরিনহো

লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে এককভাবে নিজের দলকে দেখে সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। সেভিয়ার বিপক্ষে ৬-২ গোলে জিতে তালিকার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে আছে তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 09:40 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে এককভাবে নিজের দলকে দেখে সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। সেভিয়ার বিপক্ষে ৬-২ গোলে জিতে তালিকার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে আছে তার দল। বার্সার পয়েন্ট ৩৭। খেলার আগেই মরিনহো বলেছিলেন, পয়েন্ট তালিকার শীর্ষে তিনি এককভাবে নিজের দলকে দেখতে চান। আন্দালুসিয়ান দলটিকে উড়িয়ে দেয়ার পর খুব খুশি মরিনহো-তার কথা রেখেছেন তার খেলোয়াড়রা। “জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আমরা একাই থাকতে চেয়েছিলাম,” বলেন মরিনহো, “আসল কথা হলো জয়। আর আমরা তা পেয়েছি কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। আগে আমি বলতাম শীর্ষ স্থান আমরা ভাগাভাগি করছি। এখন আমি বলতে পারবো আমরা একাই শীর্ষে।” “আমরা খুব কার্যকর ও প্রতিপক্ষের চেয়ে ভালো ফুটবল খেলেছি। কিন্তু ফলাফলই বলে দিচ্ছে আসল সত্য ও দুই দলের মধ্যে পার্থক্য,” যোগ করেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিককে তিনি মোটেও বড় কিছু মনে করছেন না। বরং তার চোখে এটা সাধারণ ঘটনা, “আমার কাছে রোনালদোর এই খেলা অত্যন্ত স্বাভাবিক। অন্যান্য খেলায় তিনি যেভাবে খেলেন এই ম্যাচেও তিনি সেভাবে খেলেছেন। গোল করেছেন।” “আগের খেলাতেও (বার্সেলোনার বিপক্ষে) তিনি তার স্বাভাবিক খেলা খেলেছেন। কিন্তু কোনো গোল করতে পারেননি,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৭ ঘ.