ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিরোপার দৌড়ে ফিরতে পেরে আকাশে উড়ছিল চেলসি। কিন্তু ধাক্কা খেলো তারা পয়েন্ট তালিকার নিচের সারির দল উইগ্যান অ্যাথলেটিকের কাছে। খেলার শেষ দিকে গোলরক্ষক পিটার চেকের বিরল ভুলে ১-১ গোলে ড্র করে দলটি।
প্রিমিয়ার লিগে শনিবার রাতের অন্য দুই খেলার একটিতে একেবারে নিচের দল বোল্টন ওয়ান্ডারার্সকে টানা পাঁচ খেলায় হারের মুখদেখতে হলো। ঘরের মাঠে দলটির বিপক্ষে ২-০ গোলে জিতেছে ফুলহ্যাম। আর ঘরের মাঠে ব্ল্যাকবার্ন রোভার্স ২-১ গোলে হেরে গেছে ওয়েস্ট ব্রমউইচের কাছে।
এমনিতেই চাপে আছে ব্ল্যাকবার্ন কোচ স্টিভ কিন। এখন সেই চাপ আরো খানিকটা বেড়ে গেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১১ ঘ.
bdnews24