২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করেও ফাইনালে আবাহনী

বিজয় দিবস হকি প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে আবাহনী লিমিটেড। এ ড্রয়ের ফলেও প্রতিযোগিতার ফাইনালে উঠেছে আবাহনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস হকি প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে আবাহনী লিমিটেড। এ ড্রয়ের ফলেও প্রতিযোগিতার ফাইনালে উঠেছে আবাহনী। শনিবার মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনীর পক্ষে দুটি গোল করেন পুষকর খিসা মিমো। হাসান জোবায়ের নিলয় ও মামুনুর রহমান চয়ন একটি করে গোল করেন। সেনাবাহিনীর পক্ষে মিলন হোসেন ও সাব্বির হোসেন দুটি করে করেন। বাংলাদেশ নৌবাহিনী ৪-৩ গোলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) হারিয়েছে। নৌবাহিনীর পক্ষে মুর্তোজা, জাহিদ, শিহাব ও রিমন একটি করে গোল করেন। আর বিকেএসপির তিনটি গোলই করেন দ্বীন ইসলাম। বাংলাদেশ বিমানবাহিনী ৩-২ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। বিমানবাহিনীর পক্ষে একটি করে গোল করেন রুম্মান আলী, মুকিতুল ইসলাম ও শামসুল আলম। পুলিশের পক্ষে রাহাত দুটি গোলই করেন। রোববারের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমানবাহিনী- বাংলাদেশ নৌবাহিনী, আবাহনী- বিকেএসপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯২০ঘ.