২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব বিশ্বকাপে অনিশ্চিত সানচেজ

ক্লাব বিশ্বকাপের চূড়ান্ত খেলায় নাও খেলতে পারেন বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় আলেক্সিজ সানচেজ। টান ধরেছে তার মাংসপেশিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 08:03 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্লাব বিশ্বকাপের চূড়ান্ত খেলায় নাও খেলতে পারেন বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় আলেক্সিজ সানচেজ। টান ধরেছে তার মাংসপেশিতে। আল সাদের বিপক্ষে বৃহস্পতিবার খেলার সময় বাঁ পা ভেঙে যায় দাভিদ ভিয়ার। তার বদলে মাঠে নামেন সানচেজ। কিন্তু মাংসপেশির টানের কারণে তার বদলে আরেকজনকে নামাতে হয়েছিল সেদিন। বার্সেলোনা জানায়, চোটের কারণে শুক্রবার সানচেজ অনুশীলন করেননি। ইয়োকোহামায় ব্রাজিলের স্যান্তোসের বিপক্ষে ফাইনালের আগে তার অবস্থা খতিয়ে দেখা হবে। এদিকে বার্সেলোনা পৌঁছেছেন ভিয়া। সেখানে তার অস্ত্রোপচার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪৫ ঘ.