২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার প্রতিপক্ষ লেভারকুসেন, রিয়ালের সিএসকেএ মস্কো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড বা শেষ ষোল দলের লড়াইয়ে মোটামুটি সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। বর্তমান চ্যাম্পিয়নরা খেলবে জার্মানির বেয়ার লেভারকুসেনের সঙ্গে। স্পেনের আরেক পরাশক্তি ও প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনেও তুলনামূলক সহজ প্রতিপক্ষ রাশিয়ার সিএসকেএ মস্কো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 01:34 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড বা শেষ ষোল দলের লড়াইয়ে মোটামুটি সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। বর্তমান চ্যাম্পিয়নরা খেলবে জার্মানির বেয়ার লেভারকুসেনের সঙ্গে। স্পেনের আরেক পরাশক্তি ও প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সামনেও তুলনামূলক সহজ প্রতিপক্ষ রাশিয়ার সিএসকেএ মস্কো। শুক্রবার সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত ড্র এক জোড়া ইতালি-ইংল্যান্ড লড়াইয়ের উপলক্ষও তৈরি করেছে। দ্বিতীয় রাউন্ডে আর্সেনাল এসি মিলানের এবং চেলসি নাপোলির মুখোমুখি হবে। বাকি চারটি লড়াই হলো ইন্টার মিলান-মার্সেই, বায়ার্ন মিউনিখ-এফসি বাসেল, বেনফিকা-জেনিত সেন্ট পিটার্সবার্গ এবং লিওঁ-অ্যাপোয়েল নিকোশিয়া। দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ হবে ১৪ ও ১৫ এবং ২১ ও ২২ ফেব্র“য়ারি। ফিরতি লেগ মার্চের ৬ ও ৭ এবং ১৩ ও ১৪ তারিখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯২৫ঘ.