২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকআউট পর্বে উদিনেস ও রুবিন, টটেনহ্যামের বিদায়

শামরক রোভার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও টটেনহ্যাম হটস্পার নিজেও উড়ে গেছে ইউরোপা লিগ থেকে। তবে প্রয়োজনীয় ড্র করে নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে উদিনেস ও রুবিন কাজান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 06:29 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শামরক রোভার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও টটেনহ্যাম হটস্পার নিজেও উড়ে গেছে ইউরোপা লিগ থেকে। তবে প্রয়োজনীয় ড্র করে নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে উদিনেস ও রুবিন কাজান। পরের পর্বে ওঠার জন্য ঘরের মাঠে সেলটিকের বিপক্ষে উদিনেসের প্রয়োজন ছিল হার এড়ানো। খেলার ২৯ মিনিটে গ্যারি কুপারের গোলে স্কটল্যান্ডের দলটি এগিয়ে যাওয়ার পর হারের শঙ্কাতেই পড়ে ইতালির দলটি। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে সেই শঙ্কা দূর করেন আন্তোনিও নাতালে। শেষ পর্যন্ত খেলা অমীমাংসিতভাবে শেষ হয় ১-১ গোলে। উদিনেস শেষ ৩২-এ জায়গা করে নিল নিজেদের গ্র“পে দ্বিতীয় স্থান অধিকার করে। আগেই জায়গা করে নেয়া গ্র“পের শীর্ষ দল আতলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে হারিয়েছে রেনসকে। পরের পর্বে ওঠার জন্য প্রয়োজনীয় পয়েন্টটি আদায় করে নিয়েছে রুবিন ১-১ গোলে পাওকের সঙ্গে ড্র করে। ফলে কপাল পুড়েছে ইংল্যান্ডের দল টটেনহ্যামের। শামরকের বিপক্ষে খেলা শুরুর আগে ইংল্যান্ডের দলটির প্রয়োজন ছিল তিন পয়েন্টের ঘাটতি পূরণ ও পাঁচ গোল। ব্র“জেস দশজনের ব্রাগার সঙ্গে ১-১ গোলে ড্র করায় এইচ গ্র“প থেকে দুই দলই পৌঁছে গেছে শেষ ৩২-এ। ফলে খালি হাতে বাড়ি ফিরতে হলো ইংল্যান্ডের আরেকটি দল বার্মিংহামকে। যদিও মারিবোরকে তারা হারায় ১-০ গোলে। এজেড আল্কমার জি গ্র“পের শীর্ষ দল মেটালিস্ট খারকিভের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট পর্বে জায়গা করে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২৩ ঘ.