ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস হকি প্রতিযোগিতায় টানা তৃতীয় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৫-২ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়েছে।
আবাহনীর পক্ষে দুটি গোল করেন পুস্কর ক্ষিসা মিমো। হাসান যুবায়ের নিলয়, মামুনুর রহমান চয়ন ও ইকবাল নাদির প্রিন্স করেন একটি করে গোল। বিমানবাহিনীর দুই গোলদাতা শামসুল আলম ও জাহিদ হোসেন।
দিনের আরেক ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন শুভ, রব্বানী, বাচ্চু ও তুর্য্য।
অন্য ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ২-১ গোলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিপক্ষে জিতেছে। সেনাবাহিনীর পক্ষে দুটি গোলই করেন রোকনুজ্জামান সোহাগ। বিকেএসপির একমাত্র গোলটি সালমান সাদিকের।
বিডিিিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৭ঘ.
bdnews24