২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর গোলে রিয়ালের জয়

স্পেনের কোপা দেল রেতে মঙ্গলবার শেষ ৩২ দলের প্রথম লেগের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে তৃতীয় বিভাগের দল পোনফেরাদিনাকে। গোল দুটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো ও হোসে ক্যালেয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - স্পেনের কোপা দেল রেতে মঙ্গলবার শেষ ৩২ দলের প্রথম লেগের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে তৃতীয় বিভাগের দল পোনফেরাদিনাকে। গোল দুটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো ও হোসে ক্যালেয়ন। স্পেনের লা লিগায় শনিবার ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হওয়া রিয়ালের ক্ষতে এই জয় কিছুটা হলেও সান্ত্বনার প্রলেপ দিতে পারছে। অতিথি হিসেবে খেলতে যাওয়া রিয়াল ৩০ মিনিটের সময় এগিয়ে যায় স্ট্রাইকার ক্যালেয়নের লক্ষ্যভেদে। তবে ৭০ মিনিটে ডিফেন্ডার রাউল অ্যালবিওল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে বড় একটা ধাক্কা খায় স্পেনের সফলতম ক্লাবটি। দশ জনের দলে পরিণত হলেও রিয়ালের জয় পেতে অবশ্য সমস্যা হয়নি। ৭৪ মিনিটে রোনালদোর গোল ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি জয়ও নিশ্চিত করে দেয় হোসে মরিনহোর দলের। তবে রিয়াল সহজে জিতলেও অঘটনের শিকার হয়েছে লা লিগার দুই দল লেভান্তে ও রিয়াল বেটিস। দ্বিতীয় বিভাগের দল দেপোর্তিভো লা করুনার কাছে ৩-১ গোলে হেরে গেছে লেভান্তে। আর বেটিস ১-০ গোলে হেরেছে দ্বিতীয় বিভাগের আরেক দল করদোবার কাছে। এছাড়া ভিয়ারিয়াল ১-১ গোলে ড্র করেছে তৃতীয় বিভাগের দল সিডি মিরান্দেসের সঙ্গে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭১৯ঘ.