২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম সেমিফাইনালে স্যান্তোসের প্রতিপক্ষ রেইসল

ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার মুখোমুখি হচ্ছে জাপানের চ্যাম্পিয়ন স্বাগতিক কাশিওয়া রেইসল ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন স্যান্তোস। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ব্রাজিলের ক্লাবটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বুধবার মুখোমুখি হচ্ছে জাপানের চ্যাম্পিয়ন স্বাগতিক কাশিওয়া রেইসল ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন স্যান্তোস। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ব্রাজিলের ক্লাবটি। কাশিওয়া রেইসলও প্রথম বারের মতো অংশ নিচ্ছে ক্লাব বিশ্বকাপে। প্রতিযোগিতার অন্যতম দুর্বল দল হিসেবেই ধরা হচ্ছিলো তাদের। তবে সব প্রতিকূলতা জয় করে, নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি ও মেক্সিকোর মন্টেরিকে হারিয়ে তারা এখন সেমিফাইনালে। সদ্য সমাপ্ত জে-লিগ অর্থাৎ জাপানের পেশাদার ফুটবল লিগেও দুর্দান্ত খেলেছে রেইসল। গতবার জে-লিগে উঠেই শিরোপা জিতে রেকর্ড গড়েছে তারা। সব মিলিয়ে টানা নয়টি ম্যাচে তারা অপরাজিত। তবে বুধবারের প্রথম সেমিফাইনালে স্যান্তোসকেই এগিয়ে রাখতে হবে। সবার আগ্রহের কেন্দ্রে থাকবেন ব্রাজিলের নতুন তারকা নেইমার। ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতা নেইমারের দুর্দান্ত নৈপুণ্যেই গতবারের কোপা লিবার্তাদোরেস বা লাতিন আমেরিকার সেরা ক্লাব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলো স্যান্তোস। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ও এশিয়া চ্যাম্পিয়ন আল সাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৪ঘ.