২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকির ক্রীড়াপঞ্জি চূড়ান্ত

বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান কমিটি ক্ষমতা গ্রহণের প্রায় এক মাস পর আগামী মৌসুমের ক্রীড়াপঞ্জি চূড়ান্ত করেছে। এর মধ্যে আছে ১১টি ঘরোয়া এবং তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। সোমবার এ সংক্রান্ত একটি পঞ্জিকা প্রকাশ করে হকি ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান কমিটি ক্ষমতা গ্রহণের প্রায় এক মাস পর আগামী মৌসুমের ক্রীড়াপঞ্জি চূড়ান্ত করেছে। এর মধ্যে আছে ১১টি ঘরোয়া এবং তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। সোমবার এ সংক্রান্ত একটি পঞ্জিকা প্রকাশ করে হকি ফেডারেশন। এছাড়া প্রিমিয়ার, প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ লিগের দলবদলের দিন-ক্ষণও ঠিক করেছে ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটি। আগামী বছরের ১৫ থেকে ১৭ ফেব্র“য়ারি হবে প্রিমিয়ার লিগের দলবদল। ২৮ থেকে ৩০ মার্চ প্রথম বিভাগ এবং ১ থেকে ৩ জুন দ্বিতীয় বিভাগ লিগের দলবদল অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার লিগ ৭ মে থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ জুন। প্রায় তিন বছর ধরে প্রিমিয়ার লিগ হচ্ছে না। প্রিমিয়ার লিগ আয়োজনের দাবীতে খেলোয়াড়রা আন্দোলনে পর্যন্ত নেমেছিলেন। যে কারণে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ বর্তমান অ্যাডহক কমিটি গঠন করে। এর আগে খন্দকার জামিলউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটির প্রায় সব কর্মকর্তা পদত্যাগও করেন। তিনটি লিগ ছাড়া উল্লেখযোগ্য প্রতিযোগিতা হলো জাতীয় হকি, মহিলা হকি ও উপজাতীয় হকি। আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় হকির ফাইনাল ৭ জানুয়ারি। মহিলা হকি আগামী বছরের ২০ থেকে ২৭ মে এবং উপজাতীয় হকি প্রতিযোগিতা ৮ থেকে ১৫ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে। মহানগর স্কুল হকি ২৫ জানুয়ারি থেকে ৬ ফেব্র“য়ারি, শহীদ স্মৃতি হকি ২৫ ফেব্র“য়ারি থেকে ৩ মার্চ, স্বাধীনতা দিবস হকি ১৫ থেকে ২৫ মার্চ, প্রথম বিভাগ হকি ১ থেকে ৩০ জুন এবং দ্বিতীয় বিভাগ হকি ১৬ জুন থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। আগামী বছর তিনটি আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে চতুর্থ এএইচএফ কাপ (২০ থেকে ২৯ এপ্রিল) এবং মালয়েশিয়ার মালাক্কায় সপ্তম জুনিয়র এশিয়া কাপের (১৯ থেকে ২৭ মে) পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠেয়¬ দক্ষিণ এশীয় (এসএ) গেমসে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসএ গেমসের সময়সূচী অবশ্য এখনো ঠিক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৭৫৬ঘ.