ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিভাগের আন্তঃঅঞ্চল অ্যাথলেটিকস প্রতিযোগিতায় তিনটি সোনা ও একটি ব্রোঞ্জ পদক জিতে ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন হয়েছেন শেরপুরের মেয়ে সোহাগী আকতার।
সোহাগী ১০০, ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত দৌড়ের সোনা জেতেন। পাশাপাশি ৪০০ী৪ মিটার দলগত দৌড়ে দলকে ব্রোঞ্জ জেতাতে সাহায্য করেন তিনি।
এছাড়া শেরপুরের মারিয়া সরকার লেবা ১টি সোনা, ১টি রুপা ও ১টি ব্রোঞ্জ পদক জেতেন।
নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সোহাগী বলেন, “প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ সুবিধা পেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদক ছিনিয়ে আনতে পারবো।”
৯ ডিসেম্বর ধানমন্ডির সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/১৯৫৭ ঘ.
bdnews24