ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার বিজয় দিবস হকি প্রতিযোগিতা শুরু হচ্ছে। একমাত্র ক্লাবদল আবাহনী সহ ছয়টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। ২০ ডিসেম্বর হবে ফাইনাল।
মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেনাবাহিনী-বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-বাংলাদেশ পুলিশ এবং আবাহনী-বাংলাদেশ নৌবাহিনী প্রতিদ্বন্দ্বিতা করবে এদিন।
আবাহনী ছাড়া আর কোন ক্লাবদল নেই কেনো? হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, “আমরা প্রতিটি ক্লাবকেই চিঠি পাঠিয়েছি। কিন্তু আবাহনী ছাড়া কেউ সাড়া দেয়নি।”
এদিকে বর্তমান চ্যাম্পিয়ন মুক্ত বিহঙ্গ এবং রানার্সআপ সোনালী ব্যাংক এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না। নেই মোহামেডান, মেরিনার ইয়াংস ও ঊষা ক্রীড়া চক্রের মতো দলও।
দল: আবাহনী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৩৪ঘ.
bdnews24