২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে বার্সেলোনার প্রতিপক্ষ আল সাদ

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে এশিয়ার চ্যাম্পিয়ন আল সাদ। রোববারের কোয়ার্টার ফাইনালে কাতারের দলটি ২-১ গোলে হারায় আফ্রিকার চ্যাম্পিয়ন এস্পেরেন্সকে। সেমিফাইনালে ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হবে আল সাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে এশিয়ার চ্যাম্পিয়ন আল সাদ। রোববারের কোয়ার্টার ফাইনালে কাতারের দলটি ২-১ গোলে হারায় আফ্রিকার চ্যাম্পিয়ন এস্পেরেন্সকে। সেমিফাইনালে ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হবে আল সাদ। আল সাদের কোচ জর্জ ফোসাটি বলেন, “বার্সেলোনা বিশ্বের সেরা দল। কিন্তু ফুটবল অনিশ্চয়তার খেলা। যদি আমরা শান্ত থেকে খেলার এই উদ্যম ধরে রাখতে পারি তবে যে কোনো কিছু ঘটতে পারে।” জাপানের টয়োটায় খেলার ৩৩ মিনিটে আল সাদকে এগিয়ে নেন কাদের কেইতা। প্রথমার্ধের বিরতির চার মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন আব্দুল্লাহ কোনি। খেলার ঠিক এক ঘন্টার মাথায় এস্পেরেন্সের অধিনায়ক ওসামা দারাজি গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন। এর পর এস্পেরেন্স আরো দুইবার প্রতিপক্ষের জালে বল জড়াতে সক্ষম হলেও অফসাইডের কারণে রেফারি গোল দুটি বাতিল করে দেন। ফলে ২-১ এ হার নিয়েই মাঠ ছাড়তে হয় তিউনিসিয়ার দলটিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮২৬ ঘ.