ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয় দিয়ে ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করলো আর্সেনাল। প্রিমিয়ার লিগে শনিবার রবিন ভ্যান পার্সির গোলের সুবাদে এভারটনকে হারিয়েছে ১-০ ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্ব থেকে বিদায় নিলেও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-১ গোল নাকাল করেছে ম্যানচেস্টার ইউনাটেড।
এমিরেটস স্টেডিয়ামে খেলার ৭০ মিনিটে জয়সূচক গোলটি করেন ভ্যান পার্সি। এটি ছিল তার এ মৌসুমে ৩৩ তম গোল। আর এক গোল দিলেই তিনি ছুঁয়ে ফেলবেন থিয়েরে অঁরির এক মৌসুমের ক্লাব রেকর্ড।
এই খেলায় জিতে আর্সেন ওয়েঙ্গারের দল টানা আট খেলায় অপরাজিত থাকলো। সেই সঙ্গে তার দল উঠে গেলো পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। আর্সেনালের পয়েন্ট ১৫ খেলায় ২৯। সমান খেলায় ম্যান ইউ’র ৩৬।
নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে দলের পক্ষে দু’টো করে গোল করেন ন্যানি ও ওয়েন রুনি। ন্যানি তার গোল দু’টো করেন ১৭ ও ৫৬ মিনিটে। আর রুনির পা থেকে গোল দু’টো আসে ২৭ ও ৬৩ মিনিটে।
উলভসের পক্ষে একটি গোল শোধ করেন স্টিভেন ফ্লেচার।
রাতের অন্যান্য খেলায় অ্যাস্টন ভিলা ২-১ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে, লিভারপুল ১-০ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে, নরউইচ সিটি ৪-২ গোলে নিউক্যাসল ইউনাটেডকে, সোয়ান্সি সিটি ২-০ গোলে ফুলহ্যামকে ও উইগ্যান অ্যাথলেটিক ২-১ গোলে ওয়েস্ট ব্র“মউইচকে হারায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৫ ঘ.
bdnews24