২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ব্যর্থ বাংলাদেশ

ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। মহিলাদের দ্বৈতে ফাইনালে উঠেও হেরে গেছেন রেহানা পারভীন ও নিগার সুলতানা জুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। মহিলাদের দ্বৈতে ফাইনালে উঠেও হেরে গেছেন রেহানা পারভীন ও নিগার সুলতানা জুটি। শনিবার পল্টন উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শ্রীলঙ্কার অচিন্নিমিশিকা ও উপলি সামাস্থিকা জুটি ২১-৭, ২১-১১ গেমে হারান বাংলাদেশের রেহানা পারভীন ও নিগার সুলতানা জুটিকে। এদিকে মহিলাদের এককেও চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কার অচিন্নিমিশিকা। তিনি ২১-৭, ২১-১১ গেমে জেতেন ভিয়েতনামের থু হুয়েন লির বিপক্ষে। ছেলেদের এককে ইন্দোনেশিয়ার ধারমা এলরিগুনা ২১-১৭, ২১-১৮ গেমে ইতালির রোজারিও মাদ্দালোনিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। আর দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের তরুণ ও অরুণ জুটি। তারা ২১-৭, ২২-২০ গেমে হারিয়েছেন ভিয়েতনামের ডুক বি ও মানাহ ডৌ জুটিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০২২ ঘ.