ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জাপানের কাশিওয়া রেইসল ২-০ গোলে হারিয়েছে ওশেনিয়ার প্রতিনিধি অকল্যান্ড সিটিকে।
কয়েক দিন আগে জে-লিগ শিরোপা জিতেছে কাশিওয়া।
বিজয়ী দলের হয়ে গোল দুটি করেন জুনোয়া তানাকা ও মাস্তাও কুদো। ৩৭ মিনিটে তানাকা দলকে এগিয়ে দেন। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন কুদো।
ম্যাচ শেষে কাশিওয়ার কোচ নেলসিনহো বলেন, “রোববার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সেই আনন্দ উদযাপন করতে গিয়ে এই ম্যাচের জন্য আমরা তেমন প্রস্তুতি নিতে পারিনি। তার পরও দুই গোলে এগিয়ে যাওয়ায় আমাদের হাতেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিলো এবং পুরো ম্যাচেই আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০৪ঘ.
bdnews24