২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্তি কমলো রুনির

ওয়েইন রুনির নিষেধাজ্ঞা তিন ম্যাচ থেকে কমিয়ে দুই ম্যাচ করেছে উয়েফা। অর্থাৎ আগামী বছর অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্র“প পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে রুনিকে খেলাতে পারবে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েইন রুনির নিষেধাজ্ঞা তিন ম্যাচ থেকে কমিয়ে দুই ম্যাচ করেছে উয়েফা। অর্থাৎ আগামী বছর অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্র“প পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে রুনিকে খেলাতে পারবে ইংল্যান্ড। আগামী ১৯ জুন ‘ইউরো ২০১২’র গ্র“প পর্বের শেষ ম্যাচে সহ-আয়োজক ইউক্রেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। এর আগে ফ্রান্স ও সুইডেনের বিপক্ষে খেলবে তারা। গত অক্টোবরে ‘ইউরো ২০১২’র বাছাই পর্বে ইংল্যান্ডের শেষ ম্যাচে মন্টেনেগ্রোর ডিফেন্ডার মিওদ্রাগ জুদোভিচকে লাথি মারেন রুনি। এই অপরাধে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৪ঘ.