ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার থেকে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী জাতীয় রাগবি। প্রতিযোগিতাটির স্পন্সর দৈনিক ‘কালের কণ্ঠ’।
প্রতিযোগিতায় ১২ টি জেলা দল অংশ নিচ্ছে। চার গ্র“পে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা।
বৃহষ্পতিবার পল্টন মাঠে এই উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেন, “দেশ ব্যাপী এই খেলাটি ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। আশা করি এতে আমরা সফল হবো।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ‘কালের কণ্ঠ’ প্রত্রিকার ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ।
১২ টি দল হলো: চট্টগ্রাম, কুমিল্ল¬া, লালমনিরহাট, ঢাকা, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, শরিয়তপুর, নড়াইল, সাতক্ষীরা, ফরিদপুর, যশোর ও বাগেরহাট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০০৭ ঘ.
bdnews24