২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন ভিদিচ

চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্ব থেকে বিদায় নেয়ায় এমনিতেই কষ্টের মধ্যে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্ট্রেচারে করে মাঠ ছেড়ে সেই কষ্ট আরো বাড়িয়ে দিয়েছেন নেমানজা ভিদিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 07:55 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্ব থেকে বিদায় নেয়ায় এমনিতেই কষ্টের মধ্যে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্ট্রেচারে করে মাঠ ছেড়ে সেই কষ্ট আরো বাড়িয়ে দিয়েছেন নেমানজা ভিদিচ। বাসেলের সঙ্গে বুধবার খেলার প্রথমার্ধের শেষ দিকে বল দখলের লড়াইয়ের সময় দলটির আক্রমণভাগের খেলোয়াড় মার্কো স্ট্রেলার ও ভিদিচের মধ্যে ধাক্কা লাগে। এতে দু’জনই মাটিতে পড়ে যান। কিন্তু স্ট্রেলার পড়েন ভিদিচের পায়ের ওপর। স্ট্রেলার মাটি থেকে উঠে দাঁড়ালেও ৩০ বছর বয়সী ভিদিচ মাঠে শুয়ে থেকেই ইশারায় সতীর্থদের জানান যে তার অসুবিধা হচ্ছে। এরপর স্ট্রেচারে করে বের করে নিয়ে যাওয়া হয় তাকে। ভিদিচের বদলে মাঠে নামানো হয় জনি ইভান্সকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪৭ ঘ.