ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেএফসি মহিলা সুপার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে সাতক্ষীরা জেলাকে।
ম্যাচের অষ্টম মিনিটে বিজীয় দলের পক্ষে প্রথম গোল করেন মিডফিল্ডার তিথি রানী সরকার। ফারহানার ক্রস থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন তিনি।
৩১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সুইনু প্র“ মারমা। রওশন আরা বুলুর আড়াআড়ি পাস থেকে বল পেয়ে ডি-বক্সের সামনে থেকে নেয়া দুর্দান্ত শটে গোলটি করেন তিনি।
প্রথমার্ধের এই দুই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
রানার্সআপ হলেও সাতক্ষীরার মিরনা পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সর্বোচ্চ গোলদাতাও সাতক্ষীরার সাবিনা।
প্রতিযোগিতাশেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আশরাফুল আমিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৮ঘ.
bdnews24