২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র চাই ম্যান ইউর, ম্যান সিটির সম্ভাবনা তলানিতে

এবারের মৌসুম দারুণভাবে শুরু করে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে শীর্ষে থাকলেও তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ মিশন খুব একটা ভালো হয়নি। তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্যও এখনো সুতোয় ঝুলছে। ইউরোপ সেরার লড়াইয়ের নকআউট পর্ব নিশ্চিত হয়নি তাদেরও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের মৌসুম দারুণভাবে শুরু করে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে শীর্ষে থাকলেও তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ মিশন খুব একটা ভালো হয়নি। তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্যও এখনো সুতোয় ঝুলছে। ইউরোপ সেরার লড়াইয়ের নকআউট পর্ব নিশ্চিত হয়নি তাদেরও। এ সপ্তাহেই শেষ হচ্ছে গ্র“প পর্বের লড়াই। তবে দুদলের মধ্যে অপেক্ষাকৃত সুবিধাজনক স্থানে আছে ম্যান ইউ। ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্র“পের দ্বিতীয় দল ম্যান ইউ তাদের চেয়ে এক পয়েন্ট পেছনে থাকা বাসেলের সঙ্গে বুধবারের ম্যাচে ড্র করতে পারলেই পৌঁছে যাবে শেষ ষোলতে। এদিকে এই গ্র“প থেকে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে বেনফিকা। এদিন তারা মুখোমুখি হবে তালিকার নিচের দল ওতেলুল গালাতির। এদিকে ৫ ম্যাচে দুই জয়, দুই হার ও এক ড্র নিয়ে ‘এ’ গ্র“পের তৃতীয় দল ম্যান সিটি। বুধবার গ্র“প পর্বের শেষ খেলায় শীর্ষ দল বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে হবে তারা। ১৩ পয়েন্ট নিয়ে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে বায়ার্ন। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলি নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট তালিকার নিচের দল ভিয়ারিয়ালের মুখোমুখি হবে। ফলে ম্যান সিটির চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে নাপোলি। সিটি যদি বায়ার্নকে হারাতেও পারে তবু তাদের নকআউট পর্ব নির্ভর করবে নাপোলি-ভিয়ারিয়াল ম্যাচের ফলাফলের উপর। এদিকে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্র“পের শীর্ষ দল ইন্টার মিলানের নকআউট পর্ব নিশ্চিত। বুধবার তারা মুখোমুখি হবে তালিকার নিচের দল সিএসকে মস্কোর। তবে শেষ ষোলর জন্য হাড্ডা-হাড্ডি লড়াইয়ে নামবে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ত্রাবজন্সপর ও এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে থাকা লিলে। ড্র হলেও চলবে ত্রাবজন্সপর, তবে জয়ই চাই লিলের। গ্র“প পর্বে একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জেতা রিয়াল মাদ্রিদের গ্র“প শীর্ষ স্থান ও নকআউট পর্ব অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে। বুধবার শেষ ম্যাচে আয়াক্সের মুখোমুখি হবে তারা। তবে দলের তারকা খেলোয়াড়দের মাদ্রিদে রেখেই আয়াক্সের মাঠে ওই ম্যাচে খেলবে রিয়াল। ১০ ডিসেম্বর লা লিগার এবারের প্রথম ‘এল ক্লাসিকো’ তে নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সতেজ রাখতে হোসে মরিনহো এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে শেষ ষোল নিশ্চিত করতে রিয়ালের বিপক্ষে ড্র পেলেই চলবে আয়াক্সের। যদি তা করতে পারে আয়াক্স তবে ২০০৫-২০০৬ সালের পর আবারো নকআউট পর্ব খেলবে দলটি। ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা অলিম্পিক লিওঁ সম্ভাবনা কাগজে-কলমে এখনো আছে। তবে সেজন্য অনেকগুলো যদি মিলতে হবে। আয়াক্সের হারের পাশাপাশি জেঙ্কের বিপক্ষে অনেক বড় ব্যবধানে জিততে হবে তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৩৭ ঘ.