২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন

বুধবার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ১৪ দেশের ৬৬ জন খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন। ১০ ডিসেম্বর প্রতিযোগিতা শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ১৪ দেশের ৬৬ জন খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন। ১০ ডিসেম্বর প্রতিযোগিতা শেষ হবে। মঙ্গলবার পল্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি রুবাবা দৌলা মতিন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। প্রায় ২৫ লাখ টাকা বাজেটের এই প্রতিযোগিতায় বিশ্ব ব্যাডমিন্টনে প্রাধান্য দেখানো দেশগুলো অংশ নিচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিয়েতনাম, মালেশিয়া ও ইন্দেনেশিয়ার মতো দেশ। প্রতিযোগিতার মোট অর্থপুরস্কার থাকছে ৫ হাজার মার্কিন ডলার। আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশন এই অর্থের যোগান দেবে। হোম কনসেপ্ট লিমিটেড মূল স্পন্সর। তারা দেবে ১৫ লাখ টাকা। আর সহ-স্পন্সর ওয়ালটন দেবে ২ লাখ টাকা। অংশগ্রহণকারি ১৪ টি দেশ হলো- বাংলাদেশ, ভিয়েতনাম, জার্মানি, তুরস্ক, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইরান, শ্রীলংকা, মালেশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, মালদ্বীপ ও অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/১৭৩৫ ঘ.