ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবি ব্যাংক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়শিপে মঙ্গলবার পুরুষদের বিভাগে সহজ জয় পেয়েছে বাংলাদেশ বিমান ও বাংলাদেশ আনসার। পল্টন উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে বিমান ৩-০ সেটে সিলেট বিভাগকে ও আনসার একই ব্যবধানে নারায়ণগঞ্জকে হারিয়েছে।
ফেনীও ৩-০ সেটে শরীয়তপুরের বিপক্ষে জিতেছে। এছাড়া নড়াইল ৩-২ সেটে হারিয়েছে গাইবান্ধাকে।
মহিলা বিভাগে ঢাকা জেলা ৩-০ সেটে জয়পুরহাটকে, রাজশাহী একই ব্যবধানে গাজীপুরকে এবং বাংলাদেশ বিমানও ৩-০ সেটে হারিয়েছে নড়াইলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০০ঘ.
bdnews24