ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি নাপোলি। ড্র করে দলটি সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষ দল জুভেন্টাসের সঙ্গে ৩-৩ গোলে।
নেপলসে মারেক হ্যামসিক মাথা দিয়ে গোল করে নাপোলিকে এগিয়ে নেন ২৩ মিনিটে। ৪০ মিনিটে ব্যবধান বাড়ান গোরান পানদেভ। জুভেন্টাসের আলেসান্দ্রো মাত্রি ব্যবধান কমান ৪৮ মিনিটে।
খেলার ৬৮ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন পানদেভ। ৭২ মিনিটে একটি গোল শোধ করেন মার্সেলো এস্তিগারিবিয়া। আর খেলায় সমতা ফেরান সিমন পেপ ৮০ মিনিটে।
১২ খেলায় জুভেন্টাসের পয়েন্ট ২৬। সমান খেলায় ৯ পয়েন্ট কম নাপোলির। দলটি আছে তালিকার ছয় নম্বরে।
এদিকে ইতালিয়ান কাপের চতুর্থ পর্বে ভেরোনা ২-০ গোলে পার্মাকে হারিয়েছে। নোভারা ৩-২ গোলে জিতেছে কাতানিয়ার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২০৮ ঘ.
bdnews24