২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেভান্তে আবারো ছন্দে

মৌসুম শুরুর ছন্দ আবারো ফিরে পেয়েছে লা লিগার বিস্ময় লেভান্তে। রোববার ৪-০ গোলে দলটি স্রেফ উড়িয়ে দেয় স্পোর্টিং গিজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 06:41 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌসুম শুরুর ছন্দ আবারো ফিরে পেয়েছে লা লিগার বিস্ময় লেভান্তে। রোববার ৪-০ গোলে দলটি স্রেফ উড়িয়ে দেয় স্পোর্টিং গিজনকে। দলের পক্ষে দুই গোল করেন অরুনা কোনে, খেলার ৫২ ও ৬২ মিনিটে। এর আগে ২০ মিনিটে প্রথম গোলের জন্য বারকেরোকে বল বানিয়ে দেন তিনি। ৪৭ মিনিটে অপর গোলটি দেন ভালদো। ভালেন্সিয়ার ছোট এই দলটি মৌসুমের প্রথমদিকে চোখ জুড়ানো ফুটবল সৌন্দর্য উপহার দিয়ে প্রথমবারের মতো উঠে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। ১০২ বছর আগে যাত্রা শুরু হলেও এমন সাফল্যের দেখা তারা এর আগে আর কখনো পায়নি। কিন্তু টানা তিন খেলায় হারায় মাটি সরে যায় পায়ের তলা থেকে। লেভান্তের পয়েন্ট এখন ১৩ খেলায় ২৬। পিছিয়ে আছে শীর্ষ দল রিয়াল মাদ্রিদের চেয়ে আট পয়েন্ট। আগামী সপ্তাহান্তে লেভান্তে খেলবে বার্সেলোনার সঙ্গে। দিনের অন্যান্য খেলায় রিয়াল সোসিয়েদাদ ৩-২ গোলে রিয়াল বেটিসকে, মালোর্কা ২-১ গোলে রেসিং সান্তান্দারকে, ওসাসুনা ২-১ গোলে এসপানিয়লকে, গ্রানাদা ১-০ গোলে অ্যাথলেটিক বিলবাওকে ও সেভিয়া ১-০ গোলে রিয়াল জারাগোজাকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২২১ ঘ