ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে শনিবার রাতের খেলার জন্য রিয়াল মাদ্রিদ দলে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও মার্সেলো। আহত থাকায় নেই কাকা।
পায়ের চোট সেরে গেছে ডি মারিয়া ও মার্সেলো, দু’জনেরই।
মাদ্রিদ কোচ হোসে মরিনহো সাবেক বর্ষসেরা খেলোয়াড় কাকাকে দলে রাখেননি। কেননা এখনো পায়ের সমস্যায় ভুগছেন তিনি।
রক্ষণভাগের খেলোয়াড় আলভারো আরবেলোয়াও দলে নেই চোটের কারণে। রক্ষণভাগের আরেক খেলোয়াড় রিকার্দো কারভালহোরও পিঠের সমস্যা সারেনি।
১২ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে দলটির পয়েন্ট তিন বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১২ ঘ.
bdnews24