২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান কাপে ড্রেসডেন নিষিদ্ধ

সমর্থকদের হাঙ্গামার কারণে আগামী মৌসুমে জার্মান কাপে ডায়নামো ড্রেসডেনকে নিষিদ্ধ করেছে সে দেশের ফুটবল ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 05:57 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমর্থকদের হাঙ্গামার কারণে আগামী মৌসুমে জার্মান কাপে ডায়নামো ড্রেসডেনকে নিষিদ্ধ করেছে সে দেশের ফুটবল ফেডারেশন। এ মৌসুমে জার্মান কাপে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২৫ অক্টোবরের খেলার সময় ড্রেসডেনের সমর্থকরা পুলিশ ও প্রতিপক্ষের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দু’ শ’ আসন নষ্ট করে ফেলার পাশাপাশি আগুন লাগিয়ে দেয় তারা কয়েকটি টয়লেটেও। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৫ ব্যক্তিকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৪১ ঘ.