ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কলোম্বিয়ায় প্রদর্শনী খেলায় ভেনাস উইলিয়ামস ৬-৪ ও ৭-৬ (৫) গেমে হারিয়েছেন তার বোন সেরেনা উইলিয়ামসকে। সেপ্টেম্বরের ইউএস ওপেনের পর এই প্রথম মাঠে নামলেন দুই বোন।
অসুস্থতার কারণে ইউএস ওপেনের প্রথম পর্বের খেলা শেষে সরে দাঁড়ান ভেনাস। আর সেরেনা তার শেষ ম্যাচ খেলেন ইউএস ওপেনের ফাইনালে সামান্থা স্টোসারের বিপক্ষে। খেলায় অবশ্য হেরে যান সেরেনা।
প্রদর্শনী খেলায় হারলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন সেরেনা। মোট ২৩ খেলার মধ্যে সেরেনা জিতেছেন ১৩ বার। ভেনাস দশবার।
দুই বোন জুটি বেঁধে মিলানে ৩ ডিসেম্বর আরেকটি প্রদর্শনী ম্যাচ খেলবেন ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনে ও ফ্লাভিয়া পেনেত্তা জুটির বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫৯ ঘ.
bdnews24