২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা সুপার লিগ ফুটবল শুক্রবার শুরু

কেএফসি মহিলা সুপার লিগ ফুটবল শুক্রবার শুরু হচ্ছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে যশোর ও ঠাকুরগাঁও জেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেএফসি মহিলা সুপার লিগ ফুটবল শুক্রবার শুরু হচ্ছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে যশোর ও ঠাকুরগাঁও জেলা। আটটি দল প্রতিযোগিতায় অংশ নেবে। দলগুলো হলো- বাংলাদেশ আনসার, সাতাক্ষীরা, খুলনা, গাইবান্ধা, নরায়রণগঞ্জ, যশোর, ঠাকুরগাঁও এবং কিশোরগঞ্জ জেলা। ২৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এই লিগ চলবে। ৩ ও ৫ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল ম্যাচ এবং ৭ ডিসেম্বর ফাইনাল। লিগের মূল স্পন্সর কেএফসি, ওয়ালটন থাকছে কো-স্পন্সর হিসেবে। কেএফসি দেবে প্রায় ১২ লাখ টাকা। আর ওয়ালটন দিচ্ছে ৩ লাখ টাকা। এছাড়া প্রতিদিন মাঠে আসা দর্শকদেরও পুরস্কার দেবে ওয়ালটন। দর্শকদের জন্য তাদের পুরস্কার হিসেবে থাকছে মোবাইল সেট, আয়রন, ডিভিডি প্লে¬য়ার। আর ফাইনালের থাকছে একটি মোটরসাইকেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১০৫ ঘ.