২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মাসে প্রকৌশলী জব্বার স্মৃতি টেনিস

প্রকৌশলী এমএ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রকৌশলী এমএ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বাংলাদেশ টেনিস ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই প্রতিযোতিায় পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক, বালক ও বালিকা একক অনূর্ধ্ব -১৪ এবং বালক ও বালিকা একক অনূর্ধ্ব -১২ বিভাগ থাকবে। প্রতিযোগিতার সর্বমোট অর্থ পুরস্কার ১ লাখ ৩৯ হাজার টাকা। ২৯ নভেম্বর নিবন্ধনের শেষ দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৪ঘ.