২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনঝির ব্যাপারে আগ্রহী হিডিঙ্ক

আনঝি মাখাশকালার ব্যাপারে আগ্রহী হয়ে পড়েছেন ওলন্দাজ গাস হিডিঙ্ক। তবে জোর দিয়ে তিনি বলেন, নতুন এই চাকরির ব্যাপারে তিনি তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 09:28 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আনঝি মাখাশকালার ব্যাপারে আগ্রহী হয়ে পড়েছেন ওলন্দাজ গাস হিডিঙ্ক। তবে জোর দিয়ে তিনি বলেন, নতুন এই চাকরির ব্যাপারে তিনি তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। ইউরোর চূড়ান্ত পর্বে তুরস্ক জায়গা না পাওয়ায় দলটির কোচের পদ থেকে গত সপ্তাহে সরে দাঁড়ান হিডিঙ্ক। আনঝি আশা করছে, তারা আবারো রাশিয়া নিয়ে যেতে পারবে চেলসির সাবেক কোচ ৬৫ বছর বয়স্ক হিডিঙ্ককে। এদিকে হিডিঙ্ক রুশ ক্লাবটিকে জানিয়েছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে তার আরো কয়েক সপ্তাহ লেগে যাবে। তার ভাষায়, “রাশিয়ার যে লোকটি আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, তিনি আনঝির ইচ্ছা সম্পর্কে আমাকে জানিয়েছেন।” আনঝির ‘প্রজেক্ট’টিকে খুবই মর্যাদাবান বলে অভিহিত করে তিনি বলেন, “আমি এ ব্যাপারে আগ্রহী। কেননা এটা ফুটবলের চেয়ে বেশি কিছু। ‘প্রজেক্ট’টি গরিব ওই এলাকার উপকারেও আসবে।” “ফুটবলের চেয়ে মানুষের জন্য আপনি যখন কোনো কিছু করতে পারবেন, তখন নিঃসন্দেহে তা হবে বড় কিছু,” যোগ করেন তিনি। হিডিঙ্ক রুশ জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৬ ঘ.