ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজা উপত্যকার ফিলিস্তিনি শিশুদের জন্য ২ হাজার ৪ শ’ ইউরো দান করেছেন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্লাবের ‘ক্লাসিকো’ নেটওয়ার্কের আরবি ভাষায় প্রচারিত ওয়েবসাইটে বলা হয়, রোনালদো তার স্পোর্টস সু একটি ফাউন্ডেশনকে দেন। তারা নিলামে তোলে বুট জোড়া। প্রাপ্ত অর্থ এখন গাজা উপত্যকার শিশুদের স্কুলে দেয়া হবে।
ওয়েবসাইটে আরো বলা হয়, ডাক শুরু হয় সাত শ’ ইউরো থেকে। শেষ পর্যন্ত ডাক ওঠে ২ হাজার ৪ শ’ ইউরো পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৪৫ ঘ.
bdnews24