২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে কবর দিতে আর্জেন্টিনায় মারাদোনা

মা দালমা সালভাদোরা ফ্রাঙ্কো দ্য মারাদোনাকে কবর দেয়ার জন্য ফুটবলের জীবন্ত কিংবদন্তী দিয়েগো মারাদোনা রোববার আর্জেন্টিনা পৌঁছেছেন। আগের দিন শনিবার মারা যান দালমা। তার বয়স হয়েছিল ৮১।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 08:11 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মা দালমা সালভাদোরা ফ্রাঙ্কো দ্য মারাদোনাকে কবর দেয়ার জন্য ফুটবলের জীবন্ত কিংবদন্তী দিয়েগো মারাদোনা রোববার আর্জেন্টিনা পৌঁছেছেন। আগের দিন শনিবার মারা যান দালমা। তার বয়স হয়েছিল ৮১। মায়ের অসুস্থতার কথা শুনে তার পাশে থাকার জন্য দুবাই থেকে দেশের পথে রওয়ানা দেন মারাদোনা। কিন্তু বিমানেই তাকে জানানো হয় মার মৃত্যুর কথা। বুয়েনস আইরেস আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে প্রকাশ্যে কোনো কথা বলেননি মারাদোনা। তবে বিভিন্ন খবরে বলা হচ্ছে, তিনি তার মায়ের অন্তষ্টিক্রিয়া দেখভাল করবেন। এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। ‘দোনা তোতা’ নামে পরিচিত মারাদোনার মাকে হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার। বেশ কয়েক মাস ধরে তার শরীরের অবস্থা ভালো যাচ্ছিল না। মা-ভক্ত মারাদোনার পিঠে টাট্টু করে লেখা রয়েছে, ‘ তোতা, তে আমো ( তোতা, আমি তোমাকে ভালোবাসি)।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫৬ ঘ.