ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাপোলির সঙ্গে গোলশূন্য ড্র করে সেরি আয় পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে লাৎসিও। বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানও ড্র করেছে ফিওরেন্টিনার সঙ্গে। খেলায় গোল করতে পারেনি কোনো দল।
দিনের অন্য খেলায় থিয়াগো মোত্তা ও কুতিনহোর গোলে ইন্টার মিলান ২-১ গোলে হারিয়েছে কালিয়ারিকে। মোত্তা গোলটি করেন ৫৪ মিনিটে। আর কুতিনহো ৬০ মিনিটে। কালিয়ারির পক্ষে একটি গোল শোধ করেন জ্যাকুইন ল্যারিভে।
১১ খেলায় লাৎসিওর পয়েন্ট ২২। সমান খেলায় ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এসি মিলান। ইন্টারের পয়েন্ট ১০ খেলায় মাত্র ১১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৩১ ঘ.
bdnews24