২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের ক্যাম্পে ফিরছেন মিঠুন

অনুমতি ছাড়াই ক্যাম্প ছেড়ে ঢাকার বাইরে খেলতে যাওয়ার অপরাধে জাতীয় দলে উপেক্ষিত স্ট্রাইকার মিঠুন চৌধুরী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে ডাক পেয়েছেন। বাংলাদেশ দলের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কি শুক্রবার তাকে ক্যাম্পে যোগ দিতে বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুমতি ছাড়াই ক্যাম্প ছেড়ে ঢাকার বাইরে খেলতে যাওয়ার অপরাধে জাতীয় দলে উপেক্ষিত স্ট্রাইকার মিঠুন চৌধুরী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে ডাক পেয়েছেন। বাংলাদেশ দলের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কি শুক্রবার তাকে ক্যাম্পে যোগ দিতে বলেছেন। গত জুলাইয়ে লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের ক্যাম্প থেকে মানিকগঞ্জে খেলতে যান মিঠুন ও জাহিদ হাসান এমিলি। ঘটনাটা জানাজানি হওয়ার পর দুজনই বাদ পড়েন জাতীয় দল থেকে। দুজনকে ৫ ম্যাচের জন্য নিষিদ্ধও করে বাফুফে। এমিলিকে আগেই সাফ ফুটবলের ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছে। এবার ফিরছেন মিঠুনও। এ ব্যাপারে তিনি বলেন, "জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত আমার অপেক্ষার অবসান হয়েছে।" আর ইলিয়েভস্কি বলেন, "আমার দলে স্ট্রাইকারের সঙ্কট রয়েছে। যারা আছেন তারা তেমন ভালো খেলতে পারছেন না। তাই বাধ্য হয়েই মিঠুনকে দলে নিতে হয়েছে। তবে তাকে মূল দলে রাখবো কি না তা এখনই বলতে পারছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৬ঘ.