২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের টুর্নামেন্টের ফাইনালে শেখ জামাল

নেপালের পোখরায় শাপল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার স্বাগতিক পোখরা একাদশকে ৩-০ গোলে হারিছে তারা। শনিবার ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ নেপাল সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেপালের পোখরায় শাপল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার স্বাগতিক পোখরা একাদশকে ৩-০ গোলে হারিছে তারা। শনিবার ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ নেপাল সেনাবাহিনী। পোখরা স্টেডিয়ামে শেখ জামালের সহজ জয়ে সবচেয়ে বড় অবদান আফ্রিকান স্ট্রাইকার কেস্তার। তিন গোলের দুটোই করেছেন তিনি। অন্য গোলটি ব্রাজিলীয় মিডফিল্ডার এভারটনের। ৩৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেয়া এভারটনের জোরালো শটে এগিয়ে যায় বাংলাদেশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কেস্তা। বিরতির ঠিক আগে মিডফিল্ডার শরীফ লালকার্ড দেখে দশ জনে পরিণত করেন দলকে। তবে শেখ জামাল তাতে দমে যায়নি। ৬৪ মিনিটে এভারটনের পাস থেকে ম্যাচে কেস্তার দ্বিতীয় গোল তাদের জয় নিশ্চিত করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৫ঘ.