ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ বাছাই পর্বে লেবাননের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর দক্ষিণ কোরিয়ার কোচ চো কাওয়াং-রায়ের পদত্যাগ দাবি করেছেন সে দেশের ফুটবল ভক্তরা।
খেলা শেষ হওয়ার পরপর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) ওয়েবসাইটে একের পর এক আসতে থাকে ভক্তদের নানা অভিযোগ। এর কয়েকটিতে চোকে বরখাস্ত করতে কেএফএ'র ওপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়।
মিং হং-কি নামের ওই ভক্ত লেখেন, "কোচকে বরখাস্ত করার জন্য আসুন আমরা সই সংগ্রহ অভিযান শুরু করি।'
র্যাঙ্কিংয়ে লেবানন দক্ষিণ কোরিয়ার চেয়ে ১১৫ ধাপ পিছিয়ে আছে বলে উল্লেখ করে তিনি লেখেন, "এখনো সুযোগ আছে বলে তার (কোচ) কবল থেকে আমাদের মুক্ত হতে হবে। নইলে বাছাই পর্বের বাধা আমরা টপকাতে পারবো না।"
আরেকজন ফুটবলামোদী লেখেন, "ভাই কাওয়াং রায়ে, আমি আপনাকে লাল কার্ড দেখালাম। এখন চলে যান।"
তৃতীয় ভক্ত লেখেন, "আমি ভাষা হারিয়ে ফেলেছি। এমন একটি দলের কাছে হেরেছি, যে দলটিকে আমরা হারিয়েছিলাম ৬-০ গোলে।"
এখন বি গ্র"পে পয়েন্ট তালিকার শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া ও লেবানন। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ গোলে জেতায় পরবর্তী পর্বে ওঠার ক্ষেত্রে কুয়েতের আশা এখনো টিকে রইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৫ ঘ.
bdnews24