ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এটিপি ওয়ার্ল্ড ট্যুরের গ্র"প পর্যায়েই মুখোমুখি হবেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। লন্ডনে আগামী রোববার থেকে শুরু হবে বছরের শেষ টেনিস প্রতিযোগিতাটি। পুরুষদের র্যাঙ্কিংয়ের সেরা ৮ খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেবেন।
এই ৮ খেলোয়াড় দুই গ্র"পে ভাগ হয়ে অংশ নেবেন প্রতিযোগিতায়। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে গ্র"প পর্বের খেলা শেষে গ্র"পের শীর্ষ দুই খেলোয়াড় সেমিফাইনালে খেলবেন।
প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ফেদেরার। তবে এ বছর কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে পারেননি তিনি। ২০০২ সালের পর এই সুইস তারকার জীবনে এমন ব্যর্থতা আর আসেনি।
তবে গত দুই সপ্তাহে টানা দুটি শিরোপা জিতে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন ফেদেরার। এই দুটোর মধ্যে আছে জীবনে প্রথম বারের জিতে নেয়া প্যারিস মাস্টার্সের শিরোপাও।
লন্ডনে প্রতিযোগিতার গ্র"প নির্ধারণী অনুষ্ঠানে ফেদেরার বলেন, "যে কেউই যে কাউকে হারাতে সক্ষম। আমি অধীর আগ্রহে এই প্রতিযোগিতার জন্য অপেক্ষা করছি।"
'বি' গ্র"পে নাদাল ও ফেদেরার ছাড়াও আছেন জো-উইলফ্রিড সঙ্গা ও মার্ডি ফিশ। ফিশ অবশ্য পায়ের চোটে ভুগছেন ।
'এ' গ্র"পে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নোভাক জোকোভিচের প্রতিপক্ষ অ্যান্ডি মারে, ডেভিড ফেরার ও টমাস বার্দাইচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫৭ঘ.
bdnews24