ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের তৃতীয় রাউন্ড শেষে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও এয়ার ডেসিটিনি লিমিটেড যৌথভাবে শীর্ষে রয়েছে। দু দলেরই সংগ্রহ ৬ পয়েন্ট করে।
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের ভিআইপি লাউঞ্জে মোহামেডান ৪-০ পয়েন্টে নেবুলা চেস ক্লাবকে এবং এয়ার ডেসটিনি লিমিটেড ২.৫-১.৫ পয়েন্টে নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাবকে হারিয়েছে।
মোহামেডানের দুই গ্র্যান্ড মাস্টার অভিজিৎ গুপ্তা ও জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার সাহাজ গ্রোভার এবং ফিদে মাস্টার আব্দুল মালেক নিজেদের ম্যাচে জয় পেয়েছেন।
৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তিতাস ক্লাব। লিওনাইন চেস ক্লাবকে ৩-১ পয়েন্টে হারিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১৪১ঘ.
bdnews24