২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান জিতেই চলছে

প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে জিতেই চলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এনিয়ে টানা দ্বিতীয় রাউন্ডে জয় তুলে নিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে জিতেই চলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এনিয়ে টানা দ্বিতীয় রাউন্ডে জয় তুলে নিয়েছে তারা। সোমবার পল্টন জাতীয় ক্রীড়াপরিষদ টাওয়ারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোহামেডান ৪-০ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে হারিয়েছে। আগের দিন রোববার তারা জিতেছিল বাংলাদেশ বিমানের বিপক্ষে। এদিন নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেসক্লাব ২.৫- ১.৫ পয়েন্টে চট্টগ্রাম চেস একাডেমিকে, এয়ার ডেসটিনি লিমিটেড ৩ - ১ পয়েন্টে নেবুলা চেস ক্লাবকে ও ডেসটিনি ২০০০ লিমিটেড ৩.৫ - .৫ পয়েন্টে বশির মেমোরিয়াল চেস্ ক্লাবকে হারিয়েছে। আর তিতাস ক্লাব ও বাংলাদেশ বিমান ড্র করে ২ -২ পয়েন্ট ভাগাভাগি করে নেন। মঙ্গলবার তৃতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হবে বশির মেমোরিয়াল - চট্টগ্রাম চেস একাডেমি, বাংলাদেশ বিমান - ডেসটিনি ২০০০ লিমিটেড, লিওনাইন চেস ক্লাব - তিতাস ক্লাব, নেবুলা চেস ক্লাব - ঢাকা মোহামেডান ও নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস্ ক্লাব - এয়ার ডেসটিনি লিমিটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৫৭ ঘ.