২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের অর্থ সংগ্রহে সহায়তা করবে বৃটিশ কোম্পানি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থ সংগ্রহে সহায়তা করার আগ্রহ দেখিয়েছে বৃটিশ কোম্পানি 'ফি'। লটারির মাধ্যমে বাফুফের জন্য এই অর্থ সংগ্রহ করতে চায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থ সংগ্রহে সহায়তা করার আগ্রহ দেখিয়েছে বৃটিশ কোম্পানি 'ফি'। লটারির মাধ্যমে বাফুফের জন্য এই অর্থ সংগ্রহ করতে চায় তারা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সোমবার জানিয়েছেন, "এই বিষয়ে আলোচনা করতে ২২ নভেম্বর মালয়েশিয়ায় আসছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সেখানেই মূলত তাদের সঙ্গে আলোচনা হবে আমাদের।" "অবশ্য এর জন্য প্রয়োজন বাংলাদেশ সরকারের অনুমোদন। এখানেও আমরা সবুজ সঙ্কেত পেয়েছি। অর্থমন্ত্রনালয়ের সঙ্গে আলোচনা করেছি বিষটি নিয়ে। বৃটিশ কোম্পানিটির সঙ্গে আলোচনা চূড়ান্ত হলে আমরা প্রয়োজনে সরকারের সঙ্গে আরো একবার আলোচনা করবো," যোগ করেন বাফুফে সভাপতি। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এবং জাতীয় ক্রীড়াপরিষদের আদলে সারাদেশ ব্যাপি লটারি বিক্রির মাধ্যমে এই অর্থ সংগ্রহ করবে বাফুফে। সেখানে ব্যবস্থাপনায় সহায়তা করবে বৃটিশ কোম্পানি 'ফি'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৩৫ ঘ.