২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের টুর্নামেন্টে শেখ জামাল সেমিফাইনালে

নেপালের পোখরায় শাপল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টাইব্রেকারে তারা ৩-০ গোলে হারিয়েছে নেপালের দল আরসিটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেপালের পোখরায় শাপল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টাইব্রেকারে তারা ৩-০ গোলে হারিয়েছে নেপালের দল আরসিটিকে। নেপালের পোখরা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচের নির্ধারিত সময় ছিল গোলশূন্য ড্র। অবশ্য পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিল শেখ জামাল। কিন্তু ব্যর্থহন ডিফেন্ডার ফেমি অরুনিমি। তার শট প্রতিহত করেন আরসিটি গোলরক্ষক দিলিপ ছেত্রী। অবশ্য এর জন্য মাশুল গুনতে নেপালের দলটিকে। খেলার অতিরিক্ত সময়ে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছে আরসিটি ডিফেন্ডার নিরাজ মাজারকে। এই সুযোগে তারপরও একটি গোল আদায় করতে পারেনি শেখ জামাল। তাই খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে শেখ জামালের পক্ষে একটি করে গোল করেন ইউকো, কেস্টার ও কোমল। টুর্নামেন্টে শেখ জামাল সারাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫৪ ঘ.