ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমবারের মতো প্যারিস মাস্টার্সের শিরোপা জিতলেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। রোববারের ফাইনালে ফ্রান্সের জো-উইলফ্রিড-সঙ্গাকে ৬-১, ৭-৬ গেমে হারান তিনি।
ফাইনাল জিততে মাত্র ৮৫ মিনিট সময় নেন ফেদেরার। এটি তার ক্যারিয়ারের ১৮তম মাস্টার্স শিরোপা।
তবে মাস্টার্স শিরোপার পরিসংখ্যানে ১৯টি শিরোপা জিতে ফেদেরারের চেয়ে এগিয়ে আছেন স্পেনের রাফায়েল নাদাল।
ক্যারিয়ারের ৯৯তম ফাইনালে এসে ৬৯তম শিরোপা জিতলেন ফেদেরার।
খেলা শেষে তিনি বলেন, "আজকের (রোববার) খেলায় আমি দারুন খুশি। নিজের খেলায় নিজেই মুগ্ধ হয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২২১৩ ঘ.
bdnews24