২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার দাবা লিগ শুরু

প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ রোববার শুরু হয়েছে। উদ্বোধনী দিনে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ রোববার শুরু হয়েছে। উদ্বোধনী দিনে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। পল্টন জাতীয় ক্রীড়াপরিষদ টাওয়ারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোহামেডান ৩-১ পয়েন্টে বাংলাদেশ বিমানকে হারিয়েছে। এছাড়া ডেসটিনি ২০০০ লিমিটেড ৩-১ পয়েন্টে চট্টগ্রাম চেস একাডেমির বিপেক্ষ জিতেছে। তিতাস ক্লাব ৩.৫-.৫ পয়েন্টে হারিয়েছে বশির মেমোরিয়ালকে। সোমবার মুখোমুখি হবে চট্টগ্রাম চেস একাডেমি - নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস্ ক্লাব, এয়ার ডেসটিনি লিমিটেড - নেবুলা চেস ক্লাব, মোহামেডান - লিওনাইন চেস ক্লাব, তিতাস ক্লাব - বাংলাদেশ বিমান, ডেসটিনি ২০০০ লিমিটেড - বশির মেমোরিয়াল চেস ক্লাব। প্রতিযোগিতায় ১০টি ক্লাবের ৬০ জন দাবাড়– অংশগ্রহণ করছে। এর মধ্যে ভারতের ৮ জন দাবাড়– মোহামেডান, বাংলাদেশ বিমান, তিতাস ক্লাব ও নারায়ণগঞ্জ প্রিতম-প্রিজম চেস ক্লাবের হয়ে খেলছেন। রোববার বিকালে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন অ্যাডভোকেট তারানা হালিম এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী শেখ মোঃ সোয়েব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১৩৪ ঘ.