২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো ব্রাদার্সের কোচ নাঈমুদ্দিন

ভারত এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ সৈয়দ নাঈমুদ্দিন আবার ফিরছেন ব্রাদার্স ইউনিয়নের কোচ হয়ে। এ নিয়ে তৃতীয়বার ব্রাদার্সের কোচ হয়ে আসছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ সৈয়দ নাঈমুদ্দিন আবার ফিরছেন ব্রাদার্স ইউনিয়নের কোচ হয়ে। এ নিয়ে তৃতীয়বার ব্রাদার্সের কোচ হয়ে আসছেন তিনি। নাঈমুদ্দিন প্রথমবার ব্রাদার্সের কোচ হয়েছিলেন ২০০৪ সালে। তার অধীনে সেবার নিটল টাটা জাতীয় লিগ ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাদার্স। গোপীবাগের দলটিকে ডাবল শিরোপা জিতিয়ে তিনি ফিরে যান নিজ দেশে। ২০০৬ সালে দ্বিতীয়বারের মতো আবার ব্রাদার্সের কোচ হয়ে আসেন নাঈমুদ্দিন। প্রথম পেশাদার লিগে সেবার আর সফলতা পায়নি ব্রাদার্স। তারা হয়েছিল পঞ্চম। ২০০৭ সালে বাংলাদেশ জাতীয় দলের কোচ হয়েছিলেন নাঈমুদ্দিন। প্রায় ছয়-সাত মাসের কোচিংয়ে নাঈমুদ্দিন বাংলাদেশ দলকেও তেমন সফলতা এনে দিতে পারেননি। ব্রাদার্স ম্যানেজার আমের খান রোববার নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেন, "১৬ নভেম্বর এই ভারতীয় কোচ ঢাকায় এসে পৌঁছাবেন। সেদিনই তার সঙ্গে চুক্তি হবে।" মাসিক প্রায় এক লাখ বেতনে নামুদ্দিনের সঙ্গে চুক্তি হচ্ছে ব্রাদার্সের। তাই এক মৌসুমের জন্য ১২ লাখ টাকার মতো ব্যয় হবে এই ভারতীয় কোচের পেছনে। ব্রাদার্স একজন হাই প্রোফাইল কোচ আনলেও তেমন ভালোমানের খেলোয়াড় সংগ্রহ করতে পারেনি এই মৌসুমে। অনেকটা দ্বিতীয় সারির দল গঠন করে। নেই তেমন উল্লে¬খযোগ্য কোন তারকা খেলোয়াড়। তাই পেশাদার লিগে ব্রাদার্স কেমন করবে সেটাই এখন ভাবনার বিষয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৪৭ ঘ.