২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিনহোকেই সেরা কোচ মানছেন গার্দিওলা

রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোকেই বিশ্বের সেরা কোচ বলে মনে করেন বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোকেই বিশ্বের সেরা কোচ বলে মনে করেন বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা। ২০০৮ সালে বার্সেলোনার মূল দলের দায়িত্ব পান গার্দিওলা। বার্সার হয়ে এখন পর্যন্ত ১২টি শিরোপা জিতেছেন তিনি। সুবাদে তিনি এখন দলটির সর্বকালের অন্যতম সেরা কোচ । ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত বার্সেলোনার মিডফিল্ডার হিসেবে খেলতেন গার্দিওলা। নিজে ভালো খেলোয়াড় ছিলেন বলেই হয়তো কোচ হিসেবে মাত্র তিন বছরেই এত সব অর্জন তার হাতের মুঠোয়। গার্দিওলা নিজে অবশ্য এই তত্ত্বে বিশ্বাসী নন। তিনি বলেন, "সেরা কোচ হওয়ার জন্য ফুটবল খেলার কোনো দরকার নেই। ফুটবল না খেলেই আরিগো সাচ্চি এই খেলায় অনেক পরিবর্তন এনেছেন।" "হোসে মরিনহোই সম্ভবত বিশ্বের সেরা কোচ। (ফুটবল-জীবনে) সাজঘরে থাকার অভিজ্ঞতা কোনো- কোনো পরিস্থিতিতে আপনাকে বাড়তি সুবিধা দেবে। তবে কারো এই অভিজ্ঞতা না থাকলেও তিনি অন্য সুুবিধাগুলো পেতে পারেন," যোগ করেন গার্দিওলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০৩৬ঘ.