ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার থেকে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ। এবারের লিগে অংশ নিচ্ছে দশটি দল।
প্রতিযোগিতায় প্রথম বারের মতো অংশ নিতে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও ঢাকা মেট্রোপলিটন চেস ক্লাব। মোহামেডানে হয়ে অংশ নেবেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও নিয়াজ মোর্শেদ।
মোহামেডান ভারত থেকেও দুজন গ্র্যান্ডমাস্টারকে নিয়ে এসেছে। তারা হলেন গ্র্যান্ডমাস্টার অভিজিৎ গুপ্তা ও দিবেন্দ্যু বড়–য়া।
গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব তিতাস ক্লাবের হয়ে খেলবেন। বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার চুক্তিবদ্ধ হয়েছেন ডেসটিনি-২০০০ লিমিটেডের সঙ্গে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫২ঘ.
bdnews24