২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অচিরেই সিলেট বিকেএসপি বাফুফের

ফুটবল অ্যাকাডেমি করার জন্য সিলেট বিকেএসপি পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) । এ ব্যাপারে বিকেএসপির সঙ্গে অচিরেই চুক্তি হতে যাচ্ছে বাফুফের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবল অ্যাকাডেমি করার জন্য সিলেট বিকেএসপি পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) । এ ব্যাপারে বিকেএসপির সঙ্গে অচিরেই চুক্তি হতে যাচ্ছে বাফুফের। ১০ বছরের জন্য চাইলেও সিলেট বিকেএসপি বাফুফে পাবে ৫ বছরের জন্য । এটিই হবে দেশের প্রথম ফুটবল অ্যাকাডেমি। এখানে ফুটবলারদের প্রশিক্ষণের পাশাপাশি লেখাপড়ার ব্যবস্থাও থাকবে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বৃহস্পতিবার জানিয়েছেন, "দিন-তারিখ ঠিক না হলেও অল্প কিছুদিনের মধ্যেই চুক্তি সই করতে যাচ্ছি আমরা। তা হলেই আমাদের বহুদিনের স্বপ্নের বাস্তবায়ন হবে।" "বাফুফে সভাপতি হওয়ার পরই আমি ফুটবল অ্যাকাডেমি করার প্রতিশ্র"তি দিয়েছিলাম। কাজটি করতে পারছি বলে খুব ভালো লাগছে," যোগ করেন তিনি। প্রতিষ্ঠানটির খরচ চালানোর জন্য অবশ্য এখনও কোনো স্পন্সর পায়নি বাফুফে। সালাউদ্দিন এ সম্পর্কে বলেন, "এই অ্যাকাডেমি চালাতে বছরে ১০-১২ কোটি টাকা খরচ হবে। তাই আমরা একটি স্পন্সরের খোঁজে আছি।" গত বছরের ২৭ এপ্রিল বাফুফেকে এই প্রতিষ্ঠানটি দেয়ার ঘোষণা দেয় বিকেএসপি। যদিও তখন কোনো চুক্তি হয়নি। অবশেষে দু পক্ষের মধ্যে চুক্তি হতে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০০ঘ.