ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেপালের পোখরায় সাফাল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বৃহষ্পতিবার ঢাকা ছেড়ে যাচ্ছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যদিও ৮ নভেম্বর থেকে শুরু হয়ে গেছে প্রতিযোগিতা।
শেখ জামাল সরাসরি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলবে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। কোয়ার্টার ফাইনালে তারা মোকাবেলা করবে নেপাল পুলিশ ও রানী পোখারি ক্লাবের মধ্যে জয়ী দলের সঙ্গে। খেলাটি হবে বৃহস্পতিবার।
টুর্নামেন্টে খেলছে তিনটি বিদেশি ক্লাব। বাংলাদেশের শেখ জামাল, কলকাতার ইস্টবেঙ্গল ও ভুটানের একটি ক্লাব।
নকআউট ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট দশটি দল।
ফাইনাল হবে ১৯ নভেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৫৮ ঘ.
bdnews24